আর্কাইভস

‘শান্তি ঘোষণাপত্র’র মধ্য দিয়ে শেষ হলো তিন নেতার ঐতিহাসিক বৈঠক

চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কর্পোরেশন (এপেক) সামিটের পাশাপাশি তিন নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এপেক সম্মেলনে তিন নেতাই সভাপতি হিসেবে যোগ দেন। একইসঙ্গে, একে-অপরের সঙ্গে আলাদাভাবে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন নেতারা। এদিকে, ত্রিপাক্ষিক ওই ঐতিহাসিক বৈঠকে বিশ্বের শক্তিধর তিন দেশের প্রধানরা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা, পরমাণু কর্মসূচি সীমিত রাখা এবং তিন দেশের মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বরোপ করেন বলে জানানো হয়েছে। 

১২:৩১ এএম, ২০ নভেম্বর ২০২৬ শুক্রবার
পশ্চিম তীরে ইসরায়েলি স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ ব্রিটেনের

যুক্তরাজ্যের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে একটি যৌথ চিঠি প্রকাশ করেছে পশ্চিমের আরও ১১টি দেশ। দেশগুলো হলো - কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন। এ সময় তারাও আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ স্থাপনাকারীদের ওপর যুক্তরাজ্যের মতো একই ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা দেয়। দেশগুলোর এ সিদ্ধান্তের উপর্যুক্ত জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল ও এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

১১:৪৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার