খেলাধুলা

ফিফা বিশ্বকাপ : রাউণ্ড অব ৩২!

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত: ০৪:১৯, ২৯ জুন ২০২৬;  আপডেট: ০৪:৩৫, ২৯ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ : রাউণ্ড অব ৩২!

এ নকআউট পর্বের মধ্য দিয়ে নির্ধারিত হবে ৩২টি দলের এবারের বিশ্বকাপ ভাগ্য।

ফিফা ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের বিজয়ীদের নিয়ে শুরু হয়ে গেলো নকআউট পর্ব। গতকাল স্থানীয় সময় রবিবার দুপুরে (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায়) শুরু হয়েছে ৩২টি দলের এ নকআউট পর্ব।

এ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা। এতে এরইমধ্যে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলোয় উঠে গেছে কানাডা।

এখন অপেক্ষা বাকি ম্যাচগুলোর। তবে, এরইমধ্যে ভক্তদের মধ্যে শুরু হয়ে গেছে নানা ধরনের হিসাব-নিকাশ। এর মধ্যে  নিশ্চিত হওয়া গেছে যে, কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে না আর্জেন্টিনা আর পর্তুগালের। 

ফলে, উভয় দলই যদি তাদের বিপরীত দলের সঙ্গে ওই রাউন্ডে জয়ী হয়ে ১৯ জুলাই ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে ফুটবলের দুই মহারথী আর্জেন্টিনার লিওনেল মেসির বিপরীতে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখার সাক্ষী হতে পারবে বিশ্ব! 

উল্লেখ্য, এটা হতে যাচ্ছে বিশ্বসেরা এ দুই তারকা ফুটবলারের এবার ষষ্ঠ বিশ্বকাপ। তাই, তাদের নিয়ে ভক্তদের প্রত্যাশাও অনেক বেশি। 

এখানে পুরো নকআউট পর্বের বিস্তারিত সময়সূচী উল্লেখ করা হলো :

* দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা - ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ২৯ জুন, সোমবার, দিবাগত রাত ১টা)।

* ব্রাজিল বনাম জাপান - টেক্সাসের হিউস্টোন স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ২৯ জুন, সোমবার, রাত ১১ টা)।

* জার্মানি বনাম প্যারাগুয়ে - ম্যাসাচুসেটসের বোস্টন স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ৩০ জুন, মঙ্গলবার, দিবাগত রাত ২টা ৩০ মিনিট)। 

* নেদারল্যান্ডস বনাম মরক্কো - মেক্সিকোর মন্টেরি স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ৩০ জুন, মঙ্গলবার, সকাল ৭টা)।

* আইভরি কোস্ট বনাম নরওয়ে - টেক্সাসের ডালাস স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ৩০ জুন, মঙ্গলবার, রাত ১১টা)।

* ফ্রান্স বনাম সুইডেন - নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ১ জুলাই, বুধবার, দিবাগত রাত ৩টা)।

* মেক্সিকো বনাম ইকুয়েডর - মেক্সিকোর মেক্সিকো সিটি স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ১ জুলাই, বুধবার, সকাল ৮টা)।

* ইংল্যান্ড বনাম ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো - জর্জিয়ার আটলান্টা স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ১ জুলাই, বুধবার, রাত ১০টা)।

* বেলজিয়াম বনাম সেনেগাল - ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ২ জুলাই, বৃহস্পতিবার, দিবাগত রাত ২টা)।

* ইউএসএ বনাম বসনিয়া হার্জগোবিনা - ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ২ জুলাই,  বৃহস্পতিবার, সকাল ৬টা)।

* স্পেন বনাম অস্ট্রিয়া - লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ৩ জুলাই, শুক্রবার, দিবাগত রাত ১টা)।

* পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া - টরেন্টোর ওন্টারিও স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ৩ জুলাই,  শুক্রবার, ভোর ৫টা)।

* সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া - ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ৩ জুলাই, শুক্রবার, সকাল ৯টা)।

* অস্ট্রেলিয়া বনাম মিসর - ডালাস স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ৪ জুলাই, শনিবার, মধ্যরাত ১২টা)।

* আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে - ফ্লোরিডার মিয়ামি স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ৪ জুলাই, শনিবার, দিবাগত রাত ৪টা)। 

* কলম্বিয়া বনাম ঘানা - মিসৌরির কানসাস স্টেডিয়াম (বাংলাদেশ সময় - ৪ জুলাই, শনিবার, সকাল ৭টা ৩০ মিনিট)।

সূত্র : আল-জাজিরা।