শিক্ষা ও ক্যারিয়ার

সিডব্লিউইউ-এর ক্যারম টুর্নামেন্টে বিজয়ী যারা

শিক্ষা ও ক্যারিয়ার ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১ সেপ্টেম্বর ২০২৬;  আপডেট: ২১:১২, ১ সেপ্টেম্বর ২০২৬

সিডব্লিউইউ-এর ক্যারম টুর্নামেন্টে বিজয়ী যারা

ফাইনাল ম্যাচে জয়লাভ করে সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং রানারআপ হয় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি (সিডব্লিউইউ)-এর ক্যারম টুর্নামেন্ট ২০২৬ শেষ হলো গতকাল সোমবার। কাল অনুষ্ঠিত ফাইনালে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। এতে চ্যাম্পিয়ন হয় সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান মলি এবং রুমাইয়া আলী তৃষা। সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের পক্ষে অংশ নেন তাহাসিন বিনতে জামাল হৃদিতা এবং সানজিদা রশিদ রোশনি।

টুর্নামেন্টটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব। ১৯ আগস্ট থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে বিভিন্ন বিভাগ থেকে ২৪টি দলের মোট ৪৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করে।

গতকাল ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান। এ সময় তিনি সারা বছর খেলাধুলা চলমান রাখার পরামর্শ দেন।

কিছুদিন পর টেবিল টেনিস ও দাবা টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানান স্পোর্টস ক্লাবের মডারেটর ও সিএসই বিভাগের শিক্ষক শের শারমিন আজমিরী খান।

সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।