স্বদেশ

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার

১৬ বছরের কম বয়সীদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

স্বদেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৭, ২২ নভেম্বর ২০২৬

১৬ বছরের কম বয়সীদের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ

গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর হাইকোর্টে রিটটি করেন।

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আজ রবিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

হাইকোর্টের আদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানি, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে এই কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

একইসঙ্গে, নীতিমালা প্রণয়নে গমিটি গঠনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। 

গত সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর হাইকোর্টে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী নিজেই শুনানি করেন। 

সূত্র : বাসস।