সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের আনন্দ-আড্ডা
শিক্ষা ও ক্যারিয়ার ডেস্ক
প্রকাশিত: ০০:২৩, ২৬ আগস্ট ২০২৬
বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন হয়ে উঠে প্রাণবন্ত।
আনন্দ আর গঠনমূলক আড্ডা শিক্ষাব্যবস্থাকে আরো বেশি কার্যকর করে তোলে - এমনটাই বিশ্বাস করে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। এ লক্ষ্যে নিয়মিত বিভিন্ন আনন্দ-আয়োজনের অংশ হিসেবে গত সোমবার আয়োজিত হলো বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আড্ডা আর গল্পের আসর।
সোমবার দুপুরে এ আড্ডায় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করেন। আলোচনা করেন বিভাগের শিক্ষকরাও। সঙ্গে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা ও গেইম শো।
বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শুধু আনন্দের উপলক্ষই নয়; বরং, বিভাগের প্রতিটি ব্যাচের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও বন্ধনের ভিত্তি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পড়াশোনা, সেমিনার, ওয়ার্কশপ ও এক্সিবিশনের মতো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড আয়োজনের পাশাপাশি নিয়মিত এমন আনন্দ-আয়োজন একটি আনন্দময়, প্রাণবন্ত ও অন্তর্ভুক্তিমূলক অ্যাকাডেমিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করি।
সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।



