স্বদেশ

ঢাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

উৎপত্তিস্থল ভুটান

স্বদেশ ডেস্ক

প্রকাশিত: ০১:২১, ৮ জুন ২০২৬;  আপডেট: ০১:২৩, ৮ জুন ২০২৬

ঢাকায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

মানচিত্রে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রবিবার ভূকম্পন অনুভূত হয়েছে।  রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভুটান। এতে তাৎক্ষণিকভাবে  ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভুটানের পশ্চিমাঞ্চলীয় শহর পুনাখার ১৫ কিলোমিটার পশ্চিম উত্তর–পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস সূত্রে জানা গেছে। ঢাকা থেকে এর দূরত্ব ৪৩২ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর প্রভাবে ভারত, নেপাল ও চীনেও কম্পন অনুভূত হয়েছে বলে অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম সূত্রে জানা গেছে। 

এদিকে, বাংলাদেশের ঢাকা ছাড়াও রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, শেরপুরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র : প্রথম আলো।