ইরানের বিরুদ্ধে নতুন হুমকি ট্রাম্পের
মার্কিন হামলা হলে তা প্রতিরোধে ইরান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারে বলে আজ সতর্ক করেছে ইরানভিত্তিক জাতিসংঘ মিশন। এ সংক্রান্ত এক বিবৃতিতে সংস্থাটি সতর্ক করে বলে, ‘পারস্পরিক শ্রদ্ধা ও আগ্রহের ভিত্তিতে ইরান আলোচনা করতে রাজি; কিন্তু, তাদের উপর জোর খাটালে বা হুমকি দেওয়া হলে, নিজেদের রক্ষায় তারাও আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তি প্রয়োগ করে প্রতিরোধ গড়ে তুলবে।’